Leaps and Bounds: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস-যোগ | ABP Ananda LIVE
ABP Ananda | 02 Jan 2024 11:28 PM (IST)

Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস-যোগ (Leaps and Bounds) । ইডি (ED)-র স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্ডসের চারটি কোম্পানি। লিপস অ্যান্ড বাউন্ডসে একাধিক কোম্পানি থেকে বিভিন্ন সময় মোটা টাকা ঢুকেছে বলে আগেই চার্জশিটে দাবি করেছিল ইডি। এবার সেই কোম্পানিগুলি তদন্তকারী সংস্থার আতসকাঁচের তলায়! ইডি সূত্রে দাবি, চারটি কোম্পানির ডিরেক্টরদের নথি সহ তলব করা হয়েছে। লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে কোম্পানিগুলোর কী ধরনের চুক্তি হয়েছিল, তা জানতে চায় তদন্তকারী সংস্থা।