Primary Recruitment Corruption: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস-যোগে এবার ED-র স্ক্যানারে চারটি কোম্পানি। ABP Ananda Live
ABP Ananda | 02 Jan 2024 03:13 PM (IST)

Leaps and bounds: প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Corruption) মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps and bounds)-যোগে এবার ED-র স্ক্যানারে চারটি কোম্পানি। এই সংস্থাগুলির ডিরেক্টরদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। ED-র দাবি, তদন্তে উঠে এসেছে এই চারটি কোম্পানির অ্যাকাউন্ট থেকে লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। তদন্তকারীরা জানতে চান, কেন টাকা দেওয়া হয়েছিল? লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে এই চারটি কোম্পানির কোনও ব্যবসায়িক চুক্তি ছিল কিনা? লিপস অ্যান্ড বাউন্ডস থেকে কী ধরনের পরিষেবা মিলেছে, তাও এই চারটি কোম্পানির ডিরেক্টরদের কাছ থেকে জানতে চায় ED। নথি-সহ ওই আধিকারিকদের তলব করা হয়েছে বলে ED সূত্রে খবর। ABP Ananda Live