Left Strike: যাদবপুরে সুকান্ত সেতু অবরোধ বামেদের, আটকে পড়ল গাড়ি।Bangla News

কেন্দ্রীয় নীতির প্রতিবাদে বামপন্থীদের ডাকা ধর্মঘটের জেরে বিক্ষিপ্ত অশান্তি। যাদবপুরের সুকান্ত সেতু অবরোধ বাম কর্মী, সমর্থকদের। আটকে পড়ে গাড়ি। যাদবপুর এইট-বি বাস স্ট্যান্ড থেকে সুলেখা মোড় পর্যন্ত মিছিল করেন ধর্মঘটিরা। অশান্তি এড়াতে সঙ্গে পুলিশ রয়েছে। ধর্মঘটিদের দাবি, কেন্দ্রের জনবিরোধী নীতির কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই মিছিলের ডাক। এইট-বি মোড়ে অটোচালকদের সঙ্গে ধর্মঘটিদের বচসা বাধে। পুলিশের সঙ্গেও ধর্মঘট সমর্থনকারীদের ধস্তাধস্তি হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola