Belur Math: প্রতিবছরের মতো এবছরও বেলুড় মঠে মহাসমারোহে হল যিশুপুজো
ABP Ananda | 24 Dec 2022 10:03 PM (IST)

প্রতিবছরের মতো এবছরও বেলুড় মঠে মহাসমারোহে হল যিশুপুজো৷ সন্ধ্যা আরতির পর মূল মন্দিরের ডান দিকে প্রভু যিশুর ছবির সামনে ফুল,মালা ধূপ ধুনো কেক, পেস্ট্রি, চকলেট, মিষ্টি ইত্যাদি দিয়ে পূজা নিবেদন করা হয়। গত দু'বছর করোনার কারণে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকায় এবারে ভক্ত এবং দর্শকের ঢল নেমেছে বেলুড় মঠে।