Bharat Ratna: ভারতরত্ন সম্মান পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী। ABP Ananda Live

LK Advani: ভারতরত্ন সম্মান পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী (LK Advani)। সোশাল মিডিয়ায় জানালেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। আডবাণীকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ খবরটি জানান মোদি। আডবাণীর সঙ্গে দুটি ছবি পোস্ট করে মোদি লেখেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, শ্রী লালকৃষ্ণ আডবাণীজিকে ভারতরত্নে সম্মান জানানো হচ্ছে। তাঁর সঙ্গে কথাও বলেছি আমি। ভারতরত্ন সম্মানে পাওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। আমাদের সময়ের অন্যতম শ্রদ্ধেয় রাষ্ট্রনায়ক আডবাণীজি। ভারতের উন্নতির ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন, তা অভাবনীয়। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola