Local Train: দীর্ঘদিন পরে ফিরল রুজিরুটি, শেওড়াফুলিতে ধূপ-মালা দেখিয়ে ট্রেনে উঠলেন হকাররা | Bangla News

হাওড়া মেইন লাইনে হুগলির শেওড়াফুলি (Sheoraphuli) স্টেশনে বাদুড়ঝোলা ভিড়। করোনাবিধি মেনে চলার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়ে জিআরপি-র তরফে চলছে মাইকে প্রচার। শেওড়াফুলি স্টেশনেই আবার অন্য এক ধরনের ছবি আজ চোখে পড়ল। করোনা আবহে দীর্ঘদিন লোকাল ট্রেন বন্ধ ছিল। ফলে রোজগারে টান পড়েছিল হকারদের। এদিন ট্রেনের ইঞ্জিনের সামনে ধূপ দেখিয়ে, নারকেল ফাটিয়ে, মালা পরিয়ে কামরায় উঠলেন তাঁরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola