Train Problem: গাছ ভেঙে ছিঁড়ল ওভারহেড তার, বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Mar 2021 05:23 PM (IST)

ঝোড়ো হাওয়ায় গাছ পড়ে ছিঁড়ল ওভারহেডের তার। বিপর্যস্ত বনগাঁ শাখার ট্রেন চলাচল। চাঁদপাড়া স্টেশনের কাছে ওভারহেডের তার ছিঁড়েছে বলে খবর। দুপুর ৩টে থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার জেরে ভোগান্তির শিকার যাত্রীরা।