Locket Chatterjee: 'দিলীপদা কাল বৈঠকেই যা বলার বলতে পারতেন', 'আত্মবিশ্লেষণ' তরজায় লকেট চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Mar 2022 06:00 PM (IST)
কেউ যদি নিজের দায়িত্ব এড়িয়ে গিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপায়, সেটা আত্মবিশ্লেষণ নয়, পরচর্চা। আত্মবিশ্লেষণ তখনই হবে যখন কেউ নিজের ভূমিকা বিচার করবেন। নির্বাচনে না লড়ে যদি কেউ ভুল-ত্রুটি ধরেন তাহলে তাঁর দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন ওঠে। চিন্তন বৈঠকে দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) সমালোচনার জবাব দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এর পাল্টা লকেট চট্টোপাধ্যায় বলেন, "কালকেই যা বলার বলতে পারতেন। মিডিয়ার সামনে কী কথা বলেছে সেই বিষয়ে কথা বলতে চাই না।"