Locket Chatterjee: ঝাঁটা, খুন্তি, সাঁড়াশি, বঁটি নিয়ে মহিলাদের প্রতিরোধ গড়ে তোলার বিধান লকেটের
ABP Ananda | 19 Jan 2023 10:51 PM (IST)

প্রতিশোধ না নিলেও, প্রতিরোধ করতে হবে। ঝাঁটা, খুন্তি, সাঁড়াশি, বঁটি নিয়ে মহিলাদের প্রতিরোধ গড়ে তোলার বিধান দিলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। নাম না করে তৃণমূলকে নিশানা করলেন হুগলির বিজেপি সাংসদ। জবাব দিতে দেরী করেনি তৃণমূল।