Locket Chatterjee : ট্রেনে চেপেই রিষড়ায় লকেট, বচসায় জড়ালেন পুলিশের সঙ্গে

ABP Ananda  |  05 Apr 2023 07:31 AM (IST)
ABP News

ফের একবার রিষড়া উত্তপ্ত (Rishra Violence) হওয়ার সময় আক্রমণের আঁচ আছড়ে পড়েছিল ট্রেন ও ট্রেনলাইনে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও গোটা এলাকা বেশ থমথমে। এরমাঝেই রিষড়ার গিয়ে শান্তি বজায় রাখতে 'লিভ অ্যান্ড লেট লিভ' কড়া বার্তাই দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) । এর মাঝেই ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। তাঁদের হিংসা বিধ্বস্ত এলাকায় যেতে বাধা দেওয়া হচ্ছে জানিয়ে ট্রেনে রিষড়ার পথ ধরেন লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee)। বিজেপির সাংসদ দলীয় সদস্যদের সঙ্গে আলাপচারিতার পর হঠাৎই নিজের গাড়ি ছেড়ে চলে যান বালি স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে রিষড়ার পথ ধরেন তিনি।


কেন ট্রেনে রিষড়ার পথ ধরা জানতে চাইলে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন, 'যেভাবে পুলিশ আটকাচ্ছে কী করব। ট্রেনের সম্পত্তি নষ্ট করা হয়েছে। একটি ধর্মীয় শোভাযাত্রাকে নিয়ে কতটা পরিস্থিতি খারাপ হতে পারে, সেটা সামনে থেকে দেখা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখে অনেক কথাই বলছেন, কিন্তু এখনও কেন কাউকে গ্রেফতার করা হয়নি ? রাষ্ট্রের সম্পত্তি এভাবে নষ্ট করা হয়েছে, তার পরে না ধরপাকড় শুরু হয়েছে না কারোর থেকে জরিমানা নেওয়া হয়েছে। বাংলা শান্তিতে থাকার জায়গা। শিবপুর, ডালখোলার পর রিষড়ায় যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না।' পাশাপাশি রাজ্যপালের রিষড়ায় যাওয়া ও কড়া বার্তা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের সংযোজন, 'অভিভাবক হিসেবে ঠিক যেমনটা উচিত। রাজ্যপালও রাজ্যের অভিভাবক হিসেবে তেমন কাজই করেছেন।'

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Locket Chatterjee : ট্রেনে চেপেই রিষড়ায় লকেট, বচসায় জড়ালেন পুলিশের সঙ্গে

TRENDING VIDEOS

বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?10 Hour ago

"রাষ্ট্রবিরোধী শক্তিকে রাজ্যের মাটি থেকে যেন পরিষ্কার করে দিতে পারি": মুখ্যমন্ত্রী10 Hour ago

নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র10 Hour ago

পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য11 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন