Mamata-Suvendu Tussle: 'তৃণমূলের কপালে দুঃখ আছে', হুঁশিয়ারি শুভেন্দুর, 'বিজেপি পগার পার হবে', পাল্টা মমতা
চব্বিশেই ছাব্বিশের হুমকি। সোমবার চতুর্থ দফার ভোটের দিনও চলল হুমকি-হুঁশিয়ারি। তৃণমূলের কপালে দুঃখ আছে, বললেন শুভেনদু অধিকারী। ২৬ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী রাখব না, হুঙ্কার শোনা গেল অগ্নিমিত্রা পালের গলায়। তিন দফাতেই কুপোকাত, পাল্টা কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪০০ পার এখন আর স্লোগান নয়, এটাই বাস্তব, এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন নরেন্দ্র মোদি।