TMC on Dilip Ghosh: 'দল প্রার্থী করবে কি না অনিশ্চয়তায় ভুগছেন', দিলীপকে খোঁচা তৃণমূলের
ABP Ananda | 13 Mar 2024 12:19 PM (IST)

মেদিনীপুরে মুখোমুখি বিজেপি ও তৃণমূল । স্লোগান, পাল্টা স্লোগানে উত্তেজনা, হুঙ্কার দিলীপ ঘোষের। 'জুন মালিয়াদের বলে দিচ্ছি, এভাবে ভোট করবেন ভাবলে, আমরা কিন্তু অন্য কিছু দিয়ে ভোট করব'। 'কানে দুল পরে যারা চেঁচাচ্ছে, দিলীপ ঘোষ তাদের ভয় পায় না'। 'কানের নীচে একটা থাপ্পড় মারব, ৭ দিন শুনতে পাবে না'। অনেক কুকুরকে মুগুর দিয়ে সিধে করেছি, হুঙ্কার বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। 'বাংলার মানুষ এই সংস্কৃতিতে বিশ্বাস করে না'। এখনও প্রার্থী হিসেবে নাম ঘোষণা না হওয়ায় হতাশায় ভুগছেন দিলীপ ঘোষ, কটাক্ষ তৃণমূলের।