Examination Result: লোকসভা ভোটের মরসুমেই কি মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ? ABP Ananda Live
ABP Ananda | 23 Apr 2024 06:31 AM (IST)

West Bengal News: লোকসভা ভোটের (Loksabha Election) ভরা মরসুমেই বেরোতে পারে মাধ্যমিক (Secondary Examination) ও উচ্চমাধ্যমিকের (Higher Secondary Examination) ফল। সূত্রের খবর, মে মাসের প্রথম সপ্তাহেই বেরোতে পারে মাধ্যমিক পরীক্ষার ফল। সাধারণত মাধ্যমিক পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফল বেরনোর রেওয়াজ রয়েছে। ১২ মে সেই ৯০ দিন হচ্ছে। ফলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের সম্ভাবনা জোরালো হচ্ছে। প্রায় একই সময়ে বেরোতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলও। সূত্রের খবর, এবার উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে পরীক্ষার্থীদের রোল নম্বরের সাহায্যে। ABP Ananda Live