Loksabha Election: ভোটের আগে মুর্শিদাবাদে বোমার ছড়াছড়ি, ডোমকলের ৩টি জায়গা থেকে উদ্ধার ২০টি তাজা বোমা
ABP Ananda LIVE: রেজিনগর, বেলডাঙা, নবগ্রাম, লালগোলার পর ডোমকল। ভোটের আগে মুর্শিদাবাদে বোমার ছড়াছড়ি। ডোমকলের ৩টি জায়গা থেকে উদ্ধার হল ২০টি তাজা বোমা। গতকাল রাতে ডোমকলের ঘোড়ামারা ও নিশ্চিন্তপুর এলাকা থেকে বোমা উদ্ধার হয়। আজ সকালে ডোমকলে পড়েছিল বোমা ভর্তি ব্য়াগ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। ভোটের আগে মুর্শিদাবাদে বিপুল পরিমাণে বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা ।