Loksabha Election: লোকসভা ভোটের এখনও বাকি রয়েছে পাঁচ দফা, শাসক থেকে বিরোধী, জমজমাট শনিবাসরীয় প্রচার | ABP Ananda LIVE
ABP Ananda | 28 Apr 2024 12:28 AM (IST)

ABP Ananda LIVE: যাদবপুর ও কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থীর সমর্থনে প্রচার করলেন বৃন্দা কারাট। সায়রা হালিমের হয়ে প্রচারে ছিলেন বিমান বসুও। অন্যদিকে, যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সঙ্গে প্রচার করলেন অরূপ বিশ্বাস। দু'দফা ভোট হয়ে গেছে। এখনও বাকি ৫ দফা। শাসক থেকে বিরোধী, জমজমাট শনিবাসরীয় প্রচার। লোকাল ট্রেনে জনসংযোগ সারলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। পথে প্রচারে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। জোরকদমে প্রচারে বহরমপুরের বিজেপি প্রার্থীও।