Loksabha Election: বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে পুলিশ ! অভিযোগে ধর্না অগ্নিমিত্রার | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: কাল মেদিনীপুরে ভোট, তার আগে জেলাশাসকের অফিসের সামনে ধর্নায় বিজেপি প্রার্থী । পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে ধর্নায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল । ডিএম অফিসের সামনে ১৪৪ ধারা জারি থাকায় একা বসে ধর্না অগ্নিমিত্রার ।বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে পুলিশ, অভিযোগ অগ্নিমিত্রার । 

পুলিশী সন্ত্রাসের অভিযোগ তুলে এবার মেদিনীপুরে জেলাশাসকের অফিসের সামনে ধর্নায় বসলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ১৪৪ ধারা জারি থাকায় তিনি নিজে একাই বিজেপির পতাকা এবং ফেস্টুন নিয়ে ধর্নায় বসেন। তাঁর অভিযোগ, নির্বাচনের আগে বেছে বেছে বিজেপির নেতা-কর্মীদের পুলিশ ভয় দেখাচ্ছে, মধ্যরাত্রে বাড়িতে যাচ্ছে। আর তাই যতক্ষণ না এ বিষয়ে তিনি ডিএম বা এসপি'র কাছ থেকে সদুত্তর পান, তিনি এভাবেই ধর্নায় বসবেন বলে জানিয়েছেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola