Lok Sabha Election: গড়বেতায় ধুন্ধুমার I মাথা ফাটল CISF জওয়ানের I BJP প্রার্থীর গাড়ি ভাঙচুর | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ঝাড়গ্রাম লোকসভার (Jhargram Lok Sabha Constituency) গড়বেতার মোগলাপোতায় ধুন্ধুমার। ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী প্রণত টুডু ( Jhargram BJP Candidate Pranat Tudu)। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট-পাথরবৃষ্টির অভিযোগ। গোটা ঘটনায় বিজেপি প্রার্থী প্রণত টুডু, রাজ্যের মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee)তোপ দেগেছেন। বলেছেন,'পুরো ঝাড়গ্রামকে সন্দেশখালি বানিয়ে রেখেছে দিদিমণি।'প্রণত টুডু বলেছেন, আপনারা এখানে দেখছেন যে, কীভাবে গো ব্যাক স্লোগান দিচ্ছে! যেটা আমার কাছে খবর এসেছিল, যে আমাদের ভোটাদেরকে ভোট দিতে দিচ্ছিল না। এদিকে এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। এখানে পুলিশ প্রশাসন বলে কি কিছু নেই ? আমি দশবার করে ডিএম-কে ফোন করেছি, যে একটু দেখুন এখানে। এই যদি পুলিশ প্রশাসনের কাজ হয় তাহলে কী করে হবে ?  আমাদের কোনও প্ররোচনা ছিল না। সব তৃণমূলের লোকজনগুলিই এগুলি শুরু করেছে। পুরো ঝাড়গ্রামটাকে সন্দেশখালি বানিয়ে রেখেছে তৃণমূলের লোকেরা। ভোটার যাতে করে ভোট এখানে না দিতে পারে, সেটার জন্য ব্যবস্থা করেছে। আমি এসেছি, পুলিশ এসেছে, মিডিয়া এসেছে। তারপরেও এগুলি চলছে। পুরো ঝাড়গ্রামটাকে সন্দেশখালি বানিয়ে রেখেছেন বাংলার দিদিমণি।' যদিও অপরদিকে বিক্ষোভকারীদের বক্তব্য, 'এলাকায় বিজেপি প্রার্থী এসেই গন্ডোগোল করার চেষ্টা করছে। '

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola