Loksabha Election: 'দল আমাকে চেয়ার দিলেও ক্ষমতা দেয়নি, শোপিস করে রেখে দিয়েছে', বিস্ফোরক মনোরঞ্জন | ABP Ananda live

ABP Ananda LIVE: ভোটের মুখে ফের দলের অস্বস্তি বাড়ালেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। দল আমাকে চেয়ার দিলেও ক্ষমতা দেয়নি, শোপিস করে রেখে দিয়েছে, বিস্ফোরক মন্তব্য মনোরঞ্জন ব্যাপারীর। বলাগড়ের তৃণমূল বিধায়কের অভিযোগ, হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গতকাল তাঁর বিধানসভা এলাকায় নির্বাচনী সভায় CAA-NRC নিয়ে বলার সময়, আচমকাই তাঁকে থামিয়ে দেন মঞ্চে উপস্থিত তৃণমূল নেতারা। এরপর সভা ছেড়ে জিরাটে নিজের MLA অফিসে চলে যান মনোরঞ্জন। লোকসভা ভোটে বলাগড় বিধানসভায় তৃণমূলের ফল নিয়েও সংশয় প্রকাশকরেছেন শাসকদলের বিধায়ক। ভোটের আগে দলীয় কোন্দল নিয়ে বিতর্ক এড়িয়েছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola