Dilip Ghosh: 'কামারের ঘা দেখেনি, যেদিন মারব সিধে হয়ে যাবে', আক্রমণ দিলীপের | ABP Ananda LIVE
ABP Ananda | 04 Apr 2024 12:48 PM (IST)

ABP Ananda LIVE: লোকসভা নির্বাচনের জোর প্রচার চলছে বর্ধমানে। কীর্তি আজাদ-দিলীপ ঘোষের তরজা এবং প্রচারযুদ্ধে রীতিমতো সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি। বর্ধমানে জনসংযোগে নেমে তৃণমূলকে নিশানা করে ফের বেলাগাম দিলীপ ঘোষ। তিনি বলেন, 'দাদাগিরি এখনও শুরু করিনি। ওরা ঠুকঠুক করছে, কামারের ঘা দেখেনি, যেদিন মারব সিধে হয়ে যাবে।' পাশাপাশি, নদিয়ার নাকাশিপাড়ায় তৃণমূল কর্মী খুনে সিপিএমের জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'কোনও দুষ্কৃতী আর অন্য কোনও দলে নেই। সব দুষ্কৃতী এখন তৃণমূলে।' বিজেপি নেতা এও বলেন, 'দাওয়াই দিচ্ছে CBI-ED। ভোটের আগে, ভোটের পরে অনেকে ওখানে গিয়ে থাকবেন, বাড়ির ভাত খেতে হবে না।'