Canning: ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ । মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল, তিনি ক্যানিংয়ে তৃণমূলের ২১৮ নম্বর বুথের সম্পাদক । নিহত নেতার পরিবারের দাবি, গতকাল সকালে বন্ধুদের ডাকে বাড়ি বেরিয়েছিলেন তৃণমূল নেতা । রাতে খবর আসে, বাড়ি থেকে ১০০ মিটার দূরে তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন । ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করা হয় । 'প্রতিবেশী পাপ্পু মণ্ডলের কাছ টাকা ধার নিয়েছিলেন রবীন্দ্রনাথ মণ্ডল' । সেই কারণেই গতকাল তাঁকে ডেকে নিয়ে মাদক খাইয়ে খুন করা হয়, অভিযোগ মৃতের পরিবারের । খুনের কারণ খতিয়ে দেখছে জীবনতলা থানার পুলিশ

হাওড়ায় অবশেষে স্বস্তির বৃষ্টি । উত্তরবঙ্গে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। অবশেষে বুধবার রাত সাড়ে নটা নাগাদ বৃষ্টি শুরু হয়। এক ধাক্কায় কমে যায় শহরের তাপমাত্রা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola