Dilip Ghosh: 'হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে', মোদির কাছে নায়ডু-নীতীশের দাবি নিয়ে কটাক্ষ দিলীপের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে', নরেন্দ্র মোদির কাছে নীতীশ (Modi With Nitish Kumar)-চন্দ্রবাবুদের (Modi With Naidu) দাবিদাওয়া নিয়ে কটাক্ষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh On Alliance Negotiation)। 'সুযোগ পেয়ে বেশি দাবি করছেন শরিকরা। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে', সংযোজন তাঁর। তবে একথাও মনে করালেন, '২০০৪-এ বাজপেয়ীর সঙ্গে যাঁরা দর কষাকষি করেছিলেন, তাঁরা সাফ হয়ে গেছিলেন। সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ছিলেন', মোদির জোটসঙ্গীদের দর কষাকষি নিয়ে কটাক্ষ দিলীপের। 

মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে সরিয়ে এবার বর্ধমান লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল বিজেপির পোড়খাওয়া এবং প্রবীণ নেতা দিলীপ ঘোষকে। তৃণমূলের থেকে সেখানে দাঁড়িয়েছিলেন কীর্তি আজাদ। প্রচারের সময় দু-তরফের মধ্যে তরজাও শোনা যায়। তবে ফলপ্রকাশের পর দেখা যায়, কীর্তির কাছে হেরে গিয়েছেন দিলীপ। আর তার পর দলের সিদ্ধান্তের সমালোচনায় সরব হন তিনি। বলেন, 'মেদিনীপুর থেকে সরানোর সিদ্ধান্ত যে ভুল ছিল, সেটা প্রমাণ হয়ে গিয়েছে।' গ্রামেগঞ্জে দলের সংগঠন যে শুয়ে পড়েছিল, সেটা যে তিনিই চাঙ্গা করেন, সে কথাও মনে করান মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola