Loksabha Election Results: তৃতীয়বার মসনদে বসার অপেক্ষায় মোদি, কাল রাষ্ট্রপতির কাছে দাবি পেশ এনডিএ-র | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: তৃতীয়বার মসনদে বসার অপেক্ষায় মোদি। কাল রাষ্ট্রপতির কাছে দাবি পেশ এনডিএ-র। রবিবার শপথের সম্ভাবনা। আমন্ত্রণ হাসিনাকে। ফোনে মোদিকে শুভেচ্ছা বাইডেনের। রবিতে শপথ মোদির?
শেয়ার বাজারের ভরাডুবি নিয়ে এবার নরেন্দ্র মোদি, অমিত শাহকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)। তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনের ফল কী হতে চলেছে, আগে থেকেই সেই তথ্য ছিল মোদি-শাহের কাছে। তা সত্ত্বেও দেশের ৫ কোটি খুচরো বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন তাঁরা। রাহুলের দাবি, মোদি-শাহ ইচ্ছাকৃত ভাবেই দেশবাসীকে বিভ্রান্ত করেন, যাতে কিছু লোকের মুনাফা হয়। (Share Market Manipulation Allegations) লোকসভা ভোটে (Loksabha Elections 2024) হেরে দলের বিরুদ্ধে তোপ দাগলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি ও বর্ধমান-দুর্গাপুরের পরাজিত প্রার্থী দিলীপ ঘোষ (BJP leader Dilip Ghosh)। সরকার গঠনের জন্য এনডিএ-তে যে শরিকি চাপ বাড়ছে তা নিয়েও দলের শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ করেন তিনি।