Waqf Bill : কাল বেলা ১২ টায় লোকসভায় পেশ হতে চলেছে ওয়াকফ সংশোধনী বিল | ABP Ananda Live
ABP Ananda | 01 Apr 2025 05:24 PM (IST)

ABP Ananda Live: কাল বেলা ১২ টায় লোকসভায় পেশ হতে চলেছে ওয়াকফ সংশোধনী বিল। 'বিরোধীদের বলতে সুযোগ দেওয়া হবে, কিন্তু ওয়াকআউট করলে কী হবে ? সবাই দেখুক কে কী চায়?' বিল পেশের আগে কটাক্ষ করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী, কিরেণ রিজিজু।
এই ধরণের আয়োজন বাড়ছে। হিন্দু সমাজ ,মোঘল, পাঠান , ব্রিটিশ দাসত্বে ছিল। হীনমন্যতায় ভুগছিল। দেশ স্বাধীন হওয়ার পরেও হিন্দুদের ওপর অত্যাচার চলছিল। রামনবমীর আগেই দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে। ভয় পাওয়ানোর চেষ্টা হচ্ছে। এবারের কুম্ভ দেখুন। লক্ষ লক্ষ মানুষ গেছে। মুসলিম সমাজ যদি ইদ -মহরম পালন করতে পারে, তাতে সবাই অংশ নিতে পারে, তাহলে হিন্দুদের সবথেকে বড় উৎসব রামনবমীতে সবার অংশগ্রহণ করা উচিত। যারা ভয় দেখাচ্ছেন, তাঁদের থেকে সবার আলাদা থাকা দরকার।