Corona Vaccine: কোথাও লম্বা লাইন, কোথাও বন্ধের নোটিস, ভ্যাকসিন-ভোগান্তি অব্যাহত রাজ্যে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2021 08:29 AM (IST)

কোথাও ভ্যাকসিনের লম্বা লাইনে দাঁড়িয়ে সংক্রমণের আশঙ্কা। কোথাও ভ্যাকসিন বন্ধের নোটিস ঘিরে হয়রানির অভিযোগ উঠল। আর একদিকে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর কোথাও ফের চালু হল টিকাকরণ। তিন জেলায় ধরা পড়ল আলাদা ছবি। মালদার ইংরেজবাজার বিটি কলেজে ১৮ উর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। শনিবার সকাল থেকেই পড়ে যায় লম্বা লাইন। দূরত্ববিধি না মেনে শুরু হয় হুড়োহুড়ি।