Loreto College: ইংরেজি মাধ্যমে পড়াশোনা না করলে ভর্তি নয়! নোটিস বিতর্কে ক্ষমাপ্রার্থনা লরেটো কলেজের
ABP Ananda | 04 Jul 2023 04:16 PM (IST)

Loreto College: এবিপি আনন্দের (ABP Ananda LIVE) খবরের জের, নোটিস-বিতর্কে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা লরেটো কলেজের (Loreto College)। উচ্চমাধ্যমিকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা না করলে ভর্তি নয় বলে নোটিস দেওয়া হয় কলেজে। লরেটো কলেজের স্নাতক স্তরে ভর্তির সেই নোটিস ঘিরে বিতর্ক তৈরি হয়। চাপের মুখে বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা লরেটো কলেজের। ঘটনা নিয়ে অধ্যক্ষের কাছে ব্যাখ্যা তলব কলকাতা বিশ্ববিদ্যালয়ের। যথাযথ ব্যাখ্য়া দিতে পারেননি অধ্যক্ষ, এমনই খবর সূত্রের (Kolkata News)।