লাভলি মৈত্রকে খুনের হুমকি, অশালীন মেসেজ !
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2021 09:23 AM (IST)

সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ককে ফোন করে খুনের হুমকি এবং অশালীন মেসেজ পাঠিয়ে উত্যক্ত করার অভিযোগ। পূর্ব বর্ধমানের গলসি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তিকে বিজেপি কর্মী বলে দাবি করে আক্রমণ শানিয়েছেন তৃণমূল বিধায়ক। মানতে নারাজ গেরুয়া শিবির।