LPG Gas Price LIVE: মাসের শুরুতেই বড় সুখবর, দাম কমল বাণিজ্যিক LPG সিলিন্ডারের

Continues below advertisement

ABP Ananda LIVE : মাসের শুরুতেই বড় সুখবর। বহুদিন পর স্বস্তির নিঃশ্বাস ব্যবসায়ীদের। বাণিজ্যিক LPG সিলিন্ডারের দামে বড় কাটছাঁট করল সরকার। বিভিন্ন মেট্রো শহরের পাশাপাশি, কলকাতায় সবথেকে বেশি কমে গেল বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম। একেবারে ২০৯ টাকা কমল ১৯ কেজি সিলিন্ডারের দাম।

 

টুলু মণ্ডলের আরও সম্পত্তি বাজেয়াপ্ত, সোনা ও নগদ টাকা মিলিয়ে মোট ১৮৬ কোটি বাজেয়াপ্ত

নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আরও সম্পত্তি বাজেয়াপ্ত। সোনা ও নগদ টাকা মিলিয়ে মোট ১৮৬ কোটি বাজেয়াপ্ত। পাথর সম্রাট টুলুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও ৪২ কোটি টাকা ফ্রিজ। নগদ ও ব্যাঙ্ক মিলিয়ে মোট ১৩৫ কোটি ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত। সোনা ও টাকা, সব মিলিয়ে মোট বাজেয়াপ্ত টাকার অঙ্ক ১৮৬ কোটি টাকা। এছাড়াও ৩০০ বিঘা জমিতে টুলুর ২১টি সম্পত্তির হদিশ। ৭টা বাড়ি, ১টি ফার্ম হাউস, ১টি পার্কিং লট, ২টি পেট্রোল পাম্পের হদিশও পাওয়া গিয়েছে। এর পাশাপাশি অডি, BMW, ট্রাক, ক্র্যাশার-সহ বাজেয়াপ্ত হয় ২৪২টি গাড়ি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola