LPG Hike: মার্চের শুরুতেই বড় ধাক্কা খেল মধ্যবিত্ত মানুষ
ABP Ananda | 02 Mar 2023 07:24 AM (IST)

মার্চের শুরুতেই বড় ধাক্কা খেল মধ্যবিত্ত মানুষ! তিন রাজ্যের বিধানসভা ভোট মিটতেই ৫০ টাকা বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম (LPG)। সিলিন্ডারের দাম ছাড়াল ১১০০ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছাড়াল ২ হাজার। মোদি সরকারের হোলির উপহার, খোঁচা কংগ্রেসের। ভোট নয়, বাজার ঠিক করে দাম, পাল্টা যুক্তি দিলীপের।