Suvendu Adhikari : মমতাকে বলুন আগে রাজ্য সেস ছাড়তে, রান্নার গ্যাসের দামবৃদ্ধি ইস্যুতে পাল্টা শুভেন্দুর

আরও বাড়ল রান্নার গ্যাসের দাম। ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১ হাজার ৭৯ টাকা। এই নিয়ে গত দু’ মাসে ১০৩ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। এর আগে ১৯ মে, ৩ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম ১ হাজার ২৯ টাকা হয়েছিল। তার আগে ৭ মে, ৫০ টাকা বেড়ে ভারতে প্রথমবার হাজারের গণ্ডি পার করেছিল এলপিজি-র দাম। পাশাপাশি, হোটেল-রেস্তোরাঁয় ব্যবহারের ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৮ টাকা কমে হয়েছে ২ হাজার ১৩২ টাকা।

এনিয়ে শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন রাজ্য সেস থেকে কমিয়ে দিতে। মোদিজি পেট্রোলের ওপর দুবারে সাড়ে ১৪ টাকা, ডিজেলে দুবারে ১৭ টাকা আর উজ্জ্বলা ১-২ তাতে ২০০ টাকা করে সাবসিডি কেন্দ্র দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন, আগে ২০০ টাকা ভর্তুকি ঘোষণা করতে। সাড়ে ১৪, ১৭ টাকা রাজ্য সেস ছাড়তে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola