✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Madan Mitra: ফের কামারহাটির সভায় হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক মদন মিত্রের

ABP Ananda  |  19 Jul 2023 12:19 PM (IST)
ABP News

ফের হুঁশিয়ারি মদন মিত্রের। 'মানুষের কাজে বাধা ও বেআইনি নির্মাণে যাঁরা মদত দেবেন, তাঁরা সাবধান। সবাই পর্যবেক্ষণে আছেন, পদ আজ আছে, কাল কাঁচি দিয়ে কাটতে ২ মিনিট লাগবে না', হুঁশিয়ারি কামারহাটির বিধায়কের। এলাকায় গুলি বরদাস্ত করা হবে না, কামারহাটির সভায় হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক মদন মিত্রের।


তাঁর আরও হুঁশিয়ারি, 'কার সঙ্গে কত বড় নেতা আছে, কে কতটা প্রভাবশালী, তা জানতে চাই না। প্রকৃত, ভাল তৃণমূল কর্মীদের চেপে দেওয়ার চেষ্টা হলে, এমন ব্যবস্থা করব, পায়ে পড়া ছাড়া উপায় থাকবে না। এটা ওয়ার্নিং। প্রত্যেকে সার্ভিল্যান্সে রয়েছে।' উত্তর ২৪ পরগনার কামারহাটিতে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় দলীয় নেতা, কর্মীদের এভাবেই হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। দলে যে গোষ্ঠীকোন্দল রয়েছে, তা কামারহাটির তৃণমূল বিধায়কের কথাতেই স্পষ্ট। 


দলীয় নেতা-কর্মীদের সতর্ক করতে শোনা গিয়েছে, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়কেও। দল টিকিট দিয়েছেন, মানুষ জিতিয়েছে। জয়ী প্রার্থীদের পা যেন মাটিতে থাকে, হুঁশিয়ারি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। তাঁর কথায়, 'পার্টি আমাকে টিকিট দিয়েছে, মানুষ আমাকে জিতিয়েছে। অনেক জয়ী প্রার্থী উপস্থিত আছেন। এখানে যাঁরা আছেন, তাঁদের পা-টা যেন মাটিতে থাকে। যারা আমাদের আশীর্বাদ করল, সে কম লেখাপড়া করতে পারে, লেখাপড়া নাও জানতে পারে। সে অত্যন্ত গরিব হতে পারে। শিক্ষায় আমার থেকে কম হতে পারে। কিন্তু ওই অশিক্ষিত, ওই দরিদ্র মানুষটার আশীর্বাদেই আপনাদের আশীর্বাদ করেছে, কেউ প্রধান হবেন, কেউ উপপ্রধান হবেন। এইটা কখনও যেন মাথা থেকে বেরিয়ে না যায়।'

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Madan Mitra: ফের কামারহাটির সভায় হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক মদন মিত্রের

TRENDING VIDEOS

"মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?7 Hour ago

কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ8 Hour ago

"দেশের মানুষ এই অরাজকতাকে স্বীকার করবে না", মন্তব্য যোগী আদিত্যনাথের8 Hour ago

"পুজোর আগে ১১ হাজার পুলিশের চাকরি", প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর8 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.