Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
ABP Ananda | 18 Jul 2026 01:01 AM (IST)

ABP Ananda LIVE: এবার বিধানসভা চত্বরে চমক দিলেন মদন মিত্র। 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক। এনিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেন কুণাল ঘোষ। তিনি বলেন, "ভাল তো, আমাদের একজন লোক যদি ওদিকে থাকেন খবরাখবরও পাওয়া যাবে।" আবার মদন মিত্রও বলেন, "আমার মনে হচ্ছে, বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি"।
আরও পড়ুন...
Murshidabad Train Accident: মুর্শিদাবাদের রেল দুর্ঘটনায় কার গাফিলতি ?
মুর্শিদাবাদের রেল দুর্ঘটনায় বেঘোরে প্রাণ গেছে অন্তত ৫জনের। মৃতদের মধ্যে অধিকাংশই ছিল স্কুল পড়ুয়া। কিন্তু, কার গাফিলতিতে এতগুলো প্রাণ চলে গেল? এই ঘটনায়, সংশ্লিষ্ট গেটম্যানের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয়রা। অন্যদিকে, এদিন ADRM- এর নেতৃত্বে হাওড়া থেকে মুর্শিদাবাদের ওই ঘটনাস্থল পরিদর্শনে আসে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল।