Madan Mitra : বিজেপির টার্গেট ছিলাম, মিথ্যা মামলায় ২৩ মাস জেল খেটেছি : মদন
ABP Ananda | 21 May 2023 08:03 PM (IST)

চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন। SSKM বয়কটের ডাক তুলেছিলেন। তাতে FIR দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। সেই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কামারহাটির তৃণমূল বিধয়ক মদন মিত্র (Madan Mitra) জানালেন, জন্মলগ্ন থেকেই 'কেস' খাওয়া লেখা হয়ে যায় কারও কারও ভাগ্যে। তিনিও আজীবন 'কেস' খেয়েই আসছেন। কংগ্রেস, সিপিএম, বিজেপি থেকে তৃণমূল আমলেও 'কেস' খেলেন।