Madan Mitra : সাট্টা, জুয়ার কারবার ! পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে ফের বিস্ফোরক মদন । ABP Ananda Live
ABP Ananda | 23 Sep 2023 11:10 PM (IST)

সাট্টা, জুয়ার কারবার, পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে ফের বিস্ফোরক মদন। 'কামারহাটি জুড়ে সাট্টা, জুয়ার কারবার', বিস্ফোরক খোদ তৃণমূল বিধায়ক। 'কার মদতে হচ্ছে, জানি না, বিটি রোড জুড়ে বেআইনি মদের কারবার। পার্টি, প্রশাসন, সংবিধান ক্ষমতা দিলে ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করে দেব। নজরদারি করার জন্য তো আমি মাইনে পাই না, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে', নাম না করে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে ফের আক্রমণে মদন মিত্র।