Madan Mitra : নন্দীগ্রামে দলীয় নেতা, কর্মীদের ক্ষোভের মুখে মদন মিত্র
পূর্ব মেদিনীপুরের (Purba Medinipore) নন্দীগ্রামে দলীয় নেতা, কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন মদন মিত্র (Madan Mitra)। বিধায়কের সামনে ব্লক সভাপতির বিরুদ্ধে দলাদলির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেয় তৃণমূল (TMC) নেতা, কর্মীদের একাংশ। মদনের সভায় ছিলেন না ব্লক সভাপতি। অন্যত্র কর্মসূচি ছিল বলে দাবি করেছেন তিনি। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। বিক্ষোভের কথা অস্বীকার করেছেন মদন।