Madan Mitra on SSKM: 'চমকে ধমকে লাভ নেই', মন্তব্য মদনের
ABP Ananda | 20 May 2023 08:39 PM (IST)

এসএসকেএম-বিতর্কে (SSKM Controversy) আরও বেলাগাম মদন মিত্র (Madan Mitra)। রোগী ভর্তি নিয়ে সংঘাতের আবহেই দলকেও চ্যালেঞ্জ কামারহাটির তৃণমূল বিধায়কের (Kamarhati TMC MLA)। পদত্যাগ করতে বললে পদত্যাগও করব বলে হুঙ্কার মদনের। এরই মধ্যে চাঁচাছোলা ভাষায় মদন জানিয়ে দেন, 'আমি কামারহাটি থেকে নির্বাচিত, আমাকে তৃণমূল নির্বাচিত করেনি। আমি কৃতজ্ঞ, আমাকে প্রতীক দিয়েছে তৃণমূল, কিন্তু জিতিয়েছে জনগণ। কেউ যদি বলে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত দল, তাহলে রাষ্ট্রবিজ্ঞান ও সংবিধান পড়ে আসুন। তৃণমূল কংগ্রেস কারও ব্যক্তিগত নয়।