Madan Mitra : অর্জুনের পাশে দাঁড়িয়ে ফের সৌগতকে নিশানা মদনের
ABP Ananda | 28 May 2023 11:07 PM (IST)

অর্জুনের পাশে দাঁড়িয়ে ফের সৌগতকে নিশানা মদনের। ব্যারাকপুরে গুলিকাণ্ডে পুলিশকে দায়ী করেন অর্জুন, তীব্র কটাক্ষ ছুড়ে দেন সৌগতরায়। অর্জুন সিংহের পাশে দাঁড়িয়ে ফের সৌগতকে নিশানা মদন মিত্রের। 'অর্জুন সিংহ, তাঁর বাবা ও শ্বশুর সবাই মিলে ৪০ বছরের সাংসদ-বিধায়ক ও চেয়ারম্যান', 'আগে কিছু হলেই আমরা বলতাম, অর্জুন সিংহ বিজেপির, গুলি চালাচ্ছে, গন্ডগোল করছে', 'এখন তো অর্জুন সিংহ আমাদের সঙ্গে','হরিণঘাটা, জাগুলি, কাঁচরাপাড়া থেকে শুরু করে বরানগর সমস্ত লোকসভা, বিধানসভা, পুরসভা তৃণমূলের', 'অর্জুন সিংহ ভূমিপুত্র, ফলে তাঁর কথা ফেলে দিতে পারছি না', ব্যারাকপুরে গুলিকাণ্ডে অর্জুনের মন্তব্যকে সমর্থন জানিয়ে সৌগতকে নিশানা মদনের।