Madan Mitra: 'বয়সের ভার হয়ে যাচ্ছে’, রাজনীতি থেকে অবসরের ভাবনা মদনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Sep 2022 08:06 AM (IST)

তাপস রায়ের পর এবার রাজনীতি থেকে অবসরের ভাবনা মদন মিত্রর। ‘২০২৬-এর পর আর ভোটে দাঁড়াব কিনা ভাবতে হবে। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। বয়সের ভার হয়ে যাচ্ছে’, মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর।