Madan Mitra: সৌগতর পর এবার মদনকে 'হুমকি ফোন'!
ABP Ananda | 11 Jul 2024 06:46 PM (IST)

ABP Ananda Live: সৌগতর পর এবার মদনকে 'হুমকি ফোন'! গুলি করে খুনের হুমকি দিয়ে মাঝরাতে ফোন। গুলি করলে কে বাঁচাবে?' আতঙ্কে কামারহাটির তৃণমূল বিধায়ক। পরিষ্কার বাংলায় হুমকি দিয়ে ফোন। তৃণমূল সাংসদের পর এবার বিধায়কের কাছে মাঝরাতে 'হুমকি ফোন। ২বার ফোন এসেছিল, পুলিশ টাওয়ার লোকেট করলেই পেয়ে যাবে। সৌগত রায়কে ফোন করার পরেই আমাকে খুনের হুমকি দিয়ে ফোন। ফোন করে হুমকি দিয়ে বলে, কামারহাটি কাণ্ডে কেন মুখ খুলেছিস? গুলি করলে কে বাঁচাবে? আতঙ্কে কামারহাটির তৃণমূল বিধায়ক।
এর আগে, মাঝরাতে ৩.৩০ নাগাদ সৌগতর কাছে হুমকি ফোন আসে বলে জানা যায়। জয়ন্ত সিংহকে না ছাড়ালে গুলি করা হবে বলে হুমকি দেওয়া হয় তাঁকে। সেই রেশ কাটতে না কাটতেই এবার হুমকি ফোন এল মদনের কাছে।