Madhyamik Examination: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সময় পরিবর্তনের ঘোষণা, কখন শুরু পরীক্ষা? ABP Ananda Live
ABP Ananda | 18 Jan 2024 05:11 PM (IST)

West Bengal News: মাধ্যমিক (Madhyamik Exam) ও উচ্চমাধ্যমিক (HS Exam) পরীক্ষার সময় পরিবর্তন। মাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা ১৫ মিনিট। সকাল ১১.৪৫ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু সকাল ৯.৪৫ মিনিটে। উচ্চমাধ্যমিক শুরু বেলা ১২টার পরিবর্তে সকাল ৯.৪৫ মিনিটে। তবে অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন। সূত্রের খবর, নবান্নে রাজ্য প্রশাসন ও পর্ষদ-সংসদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ABP Ananda Live