Madhyamik Math Exam: মাধ্যমিকের অঙ্ক, কেমন হল পরীক্ষা ? কী বলল পরীক্ষার্থীরা? | ABP Ananda LIVE
ABP Ananda | 08 Feb 2024 10:26 PM (IST)

ABP Ananda LIVE: কলকাতা: 'অঙ্ক কী কঠিন...'! সত্যিই কি তাই? চলতি মাসের ২ তারিখ শুরু হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2024)। আর আজ ছিল সেই কঠিন বিষয়ের দিন! অঙ্ক পরীক্ষা (Mathematics Exam)। একে জীবনের প্রথম বড় পরীক্ষার টেনশন, তার ওপর অনেক পড়ুয়ারই একটা আতঙ্কের বিষয় যেন অঙ্ক। বৃহস্পতিবার, মাধ্যমিকের গণিত পরীক্ষার প্রশ্নপত্র কেমন ছিল? খুব কঠিন নাকি সহজ? সিলেবাসের মধ্যে থেকেই এল প্রশ্ন? নাকি অঙ্কের উত্তর মেলাতে হিমশিম খেতে হল পরীক্ষার্থীদের? খোঁজ নিলেন এবিপি আনন্দের প্রতিনিধিরা।