Job Agitation: নিয়োগের দাবি, অভিষেকের অফিসের সামনে বিক্ষোভ মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Sep 2022 07:41 AM (IST)

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থালা বাজিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, ২০১৪-য় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়। ২০১৬-য় ফলাফল প্রকাশের পর, ২০১৮-য় প্যানেল ছাড়াই পনেরোশোর মতো নিয়োগ হয়। প্যানেলে স্বচ্ছতা ও অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা।