Bad Road: মহেশতলার বাটা মোড় থেকে জিঞ্জিরাবাজার পর্যন্ত কার্যত মারণফাঁদ। ABP Ananda Live
ABP Ananda | 21 Aug 2023 12:42 AM (IST)

একেই বেহাল রাস্তা, তার উপর বর্ষায় একেবারে ভয়াবহ অবস্থা বজবজ ট্রাঙ্ক রোডের। মহেশতলার বাটা মোড় থেকে জিঞ্জিরাবাজার পর্যন্ত কার্যত মারণফাঁদ। নাজেহাল গাড়িচালক ও নিত্য যাত্রীরা। রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখাল বিজেপি। রাস্তা চওড়া করে সংস্কারের কাজ শুরু হয়েছে। সময় লাগবে। জানিয়েছেন মহেশতলা পুরসভার ভাইস চেয়ারম্য়ান।