TMC Protest: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে, আজ থেকে ৩২ ঘণ্টা ধর্নায় বসছে মহিলা তৃণমূল কংগ্রেস
ABP Ananda | 03 May 2023 02:36 PM (IST)

TMC Protest: এবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে, আজ থেকে ৩২ ঘণ্টা ধর্নায় বসছে মহিলা তৃণমূল কংগ্রেস। মেয়ো রোডে গাঁধীমূর্তির পাদদেশে, সকাল ১০ থেকে কাল সন্ধে ৬টা পর্যন্ত চলবে ধর্না। তৃণমূল সূত্রে খবর, ১০০ দিনের প্রকল্পে টাকা আটকে রাখার পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির মিথ্যা প্রচারের অভিযোগেও, প্রতিবাদ জানানো হবে। প্রসঙ্গত, বঞ্চনার ইস্যুকে সামনে রেখেই গত ২৯ ও ৩০ মার্চ, রেড রোডে ৩০ ঘণ্টা ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।