Mahishadal: এরা সরল মানুষ ‌যা করেন তা সত্যি কথা বলেই দেন, মহিষাদল নিয়ে মন্তব্য শমীকের ।Bangla News

উত্তর ভারতের খাপ পঞ্চায়েতের ছায়া এবার বাংলায়! মহিষাদলে বাড়িতে বাড়িতে খামে ভরা চিঠি দিয়ে ফতোয়া। ‘থানা নয়, কিছু হলে প্রথমে জানাতে হবে গ্রাম পরিচালন কমিটিকে!’ বাড়ির অনুষ্ঠানের আগেও গ্রাম কমিটির সঙ্গে আলোচনার ফরমান! পারলৌকিক কাজকর্মের জন্যেও নিতে হবে গ্রাম কমিটির অনুমতি! গ্রামের কোনও মেয়ের বাইরে বিয়ে হলেও দিতে হবে চাঁদা! বিয়ের পর স্ত্রীকে গ্রামে নিয়ে এলেও গ্রাম কমিটিতে দিতে হবে চাঁদা! মহিষাদলের চক দ্বারিবেড়িয়া গ্রামে বাড়িতে বাড়িতে চিঠি, পোস্টার দিয়ে পরিচালন কমিটির ফতোয়া। গ্রাম পরিচালন কমিটির সদস্যদের থানায় ডাকল পুলিশ। এব্যাপারে এখনও পর্যন্ত অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই বিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচা‌র্য বলেন, এরা সরল মানুষ ‌যা করেন, তা সত্যি কথা বলেই দেন। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola