Mahua Moitra: মহুয়া ইস্যুতে সংসদীয় রাজনীতিতে ইতিহাসের পুনরাবৃত্তি! ফিরে এল 'ক্যাঙারু কোর্ট' তরজা
মহুয়া মৈত্রকে বহিষ্কারের সময়, সংসদে উঠে এল দুহাজার পাঁচ সালের একটি ঘটনার প্রসঙ্গ। যেখানে, ক্য়ামেরার সামনে টাকা নিতে দেখা যাওয়ায়, এগারো জন সাংসদকে বহিষ্কার করা হয়েছিল। সেদিনের সিদ্ধান্তকে ক্যাঙারু কোর্ট বলে সমালোচনা করেছিলেন আডবাণী। আজ, একই শব্দবন্ধ ব্যবহার করলেন মহুয়া মৈত্র।