Baguiati Murder: বাগুইআটি জোড়া খুনের ২ সপ্তাহ পরেও অধরা মূল অভিযুক্ত সত্যেন্দ্র। Bangla News

বাগুইআটি জোড়া খুনের ২ সপ্তাহ পরেও অধরা মূল অভিযুক্ত সত্যেন্দ্র। অভিষেক-অতনু হত্যা তদন্তে পুলিশের ভূমিকায় একাধিক প্রশ্ন। দেহ উদ্ধারের পরই সব থানায় আসে ইমেল। মৃতদেহের ছবি, আনুমানিক বয়স, পোশাকের বিবরণ দিয়ে পাঠানো হয় ইমেল। মিসিং ডায়েরির পরেও কেন চিহ্নিত করা গেল না দেহ?বাগুইআটি থানা কি সেই ইমেল খুলেই দেখেনি? ‘অভিষেকের গলায় ফাঁস, প্যান্টে ভরা ছিল ইট’, দাবি প্রত্যক্ষদর্শীদের। মৃতদেহ দেখেও খুনের সন্দেহ হল না পুলিশের?ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট নিয়ে চিকিৎসকের মতামত নেওয়া হল না কেন?। দেহ শনাক্তকরণের পরেও একাধিক বার হুমকি মেসেজ, দাবি পরিবারের। বারবার মেসেজের পরেও কেন ট্র্যাক করা যাচ্ছে না মোবাইল ফোনের টাওয়ার লোকেশন?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola