Gangasagar Mela: মকর সংক্রান্তির পুণ্যস্নান ১৫ জানুয়ারি, জমে উঠেছে গঙ্গাসাগর মেলা | ABP Ananda LIVE
ABP Ananda | 13 Jan 2024 11:29 AM (IST)

মকর সংক্রান্তির পুণ্যস্নান ১৫ জানুয়ারি। তার আগে জমে উঠেছে গঙ্গাসাগর মেলা। প্রতিবছরই গোটা দেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন সাগর-পাড়ের এই মেলায়। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। বিভিন্ন জায়গায় পুলিশের ক্যাম্প তৈরি করা হয়েছে। মেলার জন্য দিকে দিকে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি।