Malaria: রাজ্যে লাফিয়ে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Aug 2022 06:18 PM (IST)

রাজ্যে লাফিয়ে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। ২ মাসে রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি ! ২ মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ল ২৬৫৫ জন। ৩০ জুন পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ৪৫১৫ জন। ৩০ এপ্রিল পর্যন্ত ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল ১৮৬০ জন। ম্যালেরিয়া নিয়ে কেন্দ্রকে রিপোর্ট পেশ রাজ্য সরকারের। রাজ্যের দেওয়া ম্যালেরিয়া-রিপোর্ট প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।