Malaria Update: ডেঙ্গির দাপটের মধ্যেই কোপ ম্যালেরিয়ার, কেন্দ্রের তথ্যে উদ্বেগ। Bangla News
রাজ্যে ডেঙ্গির দাপটের মধ্যেই ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, শেষ দু’ মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে তিনগুণেরও বেশি। গত দু’ মাসে রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত ৯ হাজার ৭৪৪ জন। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮১২ জন। যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। এর মধ্যে ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯০২। মৃত্যু হয়েছে একজনের।
Tags :
West Bengal Dengue Malaria Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News