Birbhum News: বীরভূমে ফের প্রশ্নের মুখে পড়লেন তৃণমূলের 'দিদির দূত'। ABP Ananda Live
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jan 2023 07:26 AM (IST)

বীরভূমে ফের প্রশ্নের মুখে পড়লেন তৃণমূলের 'দিদির দূত'। তৃণমূল বিধায়ক ও মন্ত্রী মলয় ঘটককে ঘিরে ধরে একের পর এক অভিযোগ জানালেন দুবরাজপুরের গৌরগঞ্জ গ্রামের বাসিন্দারা। আবাস তালিকায় গরমিল থেকে ১০০ দিনের কাজ নিয়েও এল অভিযোগ। অস্বস্তির মুখে পূর্বতন বাম আমলের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করলেন মন্ত্রী। যদিও পাল্টা জবাব দিল সিপিএম।